• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশী কিশোরকে কুপিয়েছে বিএসএফ

BSFফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) সোমবার বাংলাদেশী এক কিশোরকে কুপিয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ভুরুয়ারকুটি বালাতাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে নাজমুল হক (১২) আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৭ এর ৪ এস-এর কাছে ঘাস কাটতে যায়। সে সময় টহলরত ১২৪ থরাইখানা ক্যাম্পের বিএসএফ কাঁটাতারের বেড়ার ১১ নম্বর গেট দিয়ে এসে নাজমুলের ঘাসকাটার বেকি দিয়ে নাজমুলকে এলোপাতারী কোপাতে থাকে। এতে নাজমুলের ডান হাতের কবজি কেটে যায়।বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ-কে চিঠি দেয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিএসএফ ও বিজিবি আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৪ এর ১১ এস-এর কাছে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে দোষি বিএসএফের শাস্তি দাবী করে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-৪৫ বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানীর হাবিলদার আলা উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ