• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদ পদত্যাগ করলে মন্ত্রিত্ব ছাড়তে রাজি

85282_1ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরকার থেকে পদত্যাগ না করলে মন্ত্রিসভায় থাকা দলটির তিন সদস্যও পদত্যাগ করবেন না।

পার্টির তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে এরশাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগের আহ্বান জানাবেন বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তারা এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী পদমর্যাদায় এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সরকারে রয়েছেন। আর মন্ত্রিপরিষদে আছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সোমবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময়’-কে দেয়া এক সাক্ষাৎকারে এরশাদ তার দলের তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলবেন বলে জানান।

মঙ্গলবার সচিবালয়ে মজিবুল হক চুন্নু বলেন, “আমরা এখনো চেয়ারম্যান স্যারের কাছ থেকে এ ধরনের কথা শুনতে পাইনি। তিনি যদি বলে থাকেন, তাহলে আগে চেয়ারম্যান স্যারকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করতে হবে। তারপর আমরা বিবেচনা করবো।”

তিনি আরো বলেন, “আমাদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আছেন। তার সঙ্গে আলোচনা হবে এবং সংসদীয় কমিটিতে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। এরপরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি বিবেচনায় আসবে।”

অপরদিকে মশিউর রহমান বলেন, “স্যার যদি আমাদের পদত্যাগ করার কথা বলে থাকেন তাহলে আমরা বিষয়টি বিবেচনা করবো। কিন্তু স্যার আগে আমাদের বলুক। আমরা তো্ স্যারের নির্দেশ এখনো পাইনি। তবে সংসদীয় কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা হবে। সংসদীয় কমিটির সিদ্ধান্তের পর পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হবে।”

মন্ত্রীদের পদত্যাগ করতে বলার আগে এরশাদকেও সরকার থেকে পদত্যাগের দাবি জানান এই দুই প্রতিমন্ত্রী।

এ বিষয়ে বক্তব্য জানতে আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয় কথা বলতে রাজি হননি। উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ