• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লন্ডনে শেখ হাসিনার গাড়িতে দুষ্কৃতিকারীদের ঢিল

untitled-223_45392ঢাকা : যুক্তরাজ্যের  লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কতিপয় প্রবাসী দুষ্কৃতিকারী।

এ সময় তারা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও কালো পতাকা ছিল। এ সময় বিক্ষোভকারীদের বেশ উত্তেজিত দেখা গেছে।

শেখ হাসিনার গাড়িতে ঢিল ছোড়ার একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়ে দেয়া হয়েছে। তবে ওই গাড়িতে করে শেখ হাসিনা যাচ্ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের দিক থেকে দুটি কালো রঙের গাড়ি বের হলে ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে রাস্তার বিপরীত দিক থেকে ওই দুটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে কতিপয় দুষ্কৃতিকারী। গাড়ি দুটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে দ্রুত চলে যায়। এরপরও দুষ্কৃতিকারীরা স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

উল্লেখ্য, প্রথম গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ছিল লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি সফরের দ্বিতীয় দিন।

সৌজন্যে: bnation


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ