ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থানা ও পৌর কমিটির উদ্দোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌর কমিটির সভাপতি মোঃ মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান থানা কমিটির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জামায়াতী ইসলামী বাংলাদেশ ফুলবাড়ী থানা শাখার সেক্রেটারি মোঃ মনজুরুল কাদের, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ হাসিনা বানু, থানা কমিটির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার আবুল বাসার, পৌর কমিটির সাধারন সম্পাদক মোঃ সেকেন্দার আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, যুবদলের থানা কমিটির সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, থানা ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম মিলন, সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, পৌর ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ওয়াকশর্প মালিক সমিতির ইফতার মাহফিল
দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়াকশর্প মলিক সমিতির আয়োজনে গত সোমবার সমিতির হাসপাতাল মোড় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসআই মোঃ রফিকুল ইসলাম ও এসআই মোমিনুজ্জামান। অন্যান্যদের মধ্যে ওয়াকশর্প মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মোঃ কাইয়ুম সরকার, শ্রী খোকন সাহা, শহীদ মিয়া ও জাহাঙ্গীর আলম। ইফতার মহফিল শুরুতে দেশ ও জাতির কল্যানে মুনাজাত করা হয়।
বিজিবি কর্তৃক ৩৮ লক্ষ টাকা মালামাল আটক
দিনাজপুরের ফুলবাড়ীর ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কতৃক ১০ দিনে সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ ৩৭লক্ষ ৬৬ হাজার ৭ শত ৬১ টাকার মালামাল আটক করেন।
ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ফুলবাড়ী, বিরামপুর সীমান্ত এলাকায় বিজিবির টহল বাহিনী অভিযান চালিয়ে আটক কৃত মালামালের মধ্যে ফেন্সিডিল ৩৫৫৯ বোতল, মটর সাইকেল ৩টি, বাই সাইকেল ৮টি, ফটকা ও আতসবাজী ৫১৭০ প্যাকেট, কসমেটিক্স আইটেম ২২৯০টি, শাট পিচ ২৫২টি , থ্রি পিচ ১২৩টি, পাঞ্জাবি ৪৬ পিচ, শাড়ি ১৮৩ পিচ, ভ্যারাইটি আইটেম ৮৩৯৪ পিচ, টিপ ৩৪৮ পিচ, সুমিন সেট ২৬ কেজি, চোয়ানি ১৪ লিটার, ভারতীয় মদ ১৩ বোতল, সার ৯২ কেজি আটক করেছেন। ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ জানান সীমান্ত এলাকায় দিন রাত চোরাচালান অভিযান চালিয়ে যাচ্ছি।