• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে বিজিবি-মাদক পাচারকারী বন্দুকযুদ্ধ : আহত ৩

Bondukকক্সবাজার : টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্যসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় ইয়াবা উদ্ধার করতে গেলে পাচারকারীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই বিজিবি সদস্যসহ নাজির হোসেন প্রকাশ গনু মিয়া নামে এক মাদক পাচারকারীকে আহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ও একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

আহত দুই বিজিবি সদস্য হলেন- ল্যান্স নায়েক রাজ্জাক ও সিপাহী মোবারক। আহত বিজিবি সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আটক পাচারকারীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় উভয় পক্ষে ছয়/সাত রাউন্ড গুলিবিনিময় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ