• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আড়াল সিনেমার শুটিং বন্ধ

top........................20140723163848বিনোদন ডেস্ক: বন্ধ রয়েছে আড়াল সিনেমার শুটিং। সম্প্রতি বান্দরবানে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন  এ সিনেমার নায়ক শাহরিয়াজ। ফাইটের একটি দৃশ্যে ক্রেন থেকে পরে ডান পায়ের হাঁটুর নিচে ব্যাথা পান তিনি। এ দুর্ঘটনার পরে থেকেই বন্ধ রয়েছে এ সিনেমার শুটিং।

এ ব্যাপারে শাহরিয়াজ বলেন, ক্রেনে একটা অ্যাকশন দৃশ্য ছিল। ক্রেনটা ঠিক মতো বাঁধা ছিল না। আর তখনই পড়ে যাই। পড়ে হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়েছি। তারপর আর শুটিং করতে পারিনি।

অসুস্থতার জন্য কিছুদিন শুটিং করতে পারছেন না শাহরিয়াজ। এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। খুব শিগগিরি শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা। সাহেদ চৌধুরীর পরিচালনায় এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরিয়াজ ও আচঁল। ছবিটিতে আরো অভিনয় করছেন আইটেম গার্লখ্যাত বিপাশা, আলীরাজ, মিজু আহমেদ, ইলিয়াস কোবরাসহ আরো অনেকে।

এ ছবির বিভন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পড়শী, বেবী নাজনীন, মুন, আসিফ আকবর ও রিংকু। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার, সুদীপ কুমার দীপ ও সোলায়মান বাদশা। সুর ও সংগীতায়োজন করেছেন রবীন ইসলাম। অ্যাকশন ও থ্রিলারধর্মী এ ছবিটি প্রযোজনা করেছে ত্রিভুজ চলচ্চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ