• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন শিল্পনীতি ঘোষণা ২০১৫ সালে

Amuঅর্থ-বাণিজ্য ডেস্ক: ২০১৫ সালের জানুয়ারিতে নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভাশেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ।

মন্ত্রী জানান, ‘এর আগে ২০১০ সালে শিল্পনীতি ঘোষণা হয়েছিল। ২০১৫ সালে আবার শিল্পনীতি ঘোষণা করা হবে। এজন্য তিনটি সাব কমিটি গঠন করা হবে। এসব কমিটি  কাজের অগ্রগতি সম্পর্কে সেপ্টেম্বরে প্রতিবেদন দিবে। প্রতিবেদন অনুযায়ী যাচাই-বাছাই করে জানুয়ারিতে ঘোষণা হবে নতুন শিল্পনীতি।’

আমির হোসেন আমু বলেন, ‘এর আগে আমাদের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বর মাসে। দীর্ঘ দুই বছর পর আজ আবার সভা হলো। এখন থেকে ৩ মাস পর পর সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে এসএমই ফাউন্ডেশন আরো কার্যকর হয়।’

শিল্প বিনিয়োগে মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশিরা বিনিয়োগ করতে পারবে। এর সঙ্গে নারী উদ্যোক্তাদের বিসিকের শিল্পপ্লট ১০ ভাগ দেওয়া হবে বলে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আজ পুনরায় নিশ্চিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এছাড়া সভায় ওষুধ শিল্পকে বিদ্যমান শিল্পনীতির অগ্রাধিকার খাতভূক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় শিল্পমন্ত্রীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানী, পরিবেশ, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগযোগ, শ্রম, পর্যটন, শিল্প, কৃষি, বস্ত্র, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ বোর্ড, বেপজাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, ফরেন ইনভেস্টরস্ চেম্বার, চিটাগাং চেম্বার, উইমেন চেম্বারসহ বিভিন্ন ট্রেড বডির সভাপতিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ