• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পবিত্র নগরীতে অপবিত্র ষড়যন্ত্র করছে তারেক : হাছান মাহমুদ

Hasan Mahamudসিসিনিউজ: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ‘পবিত্র নগরীতে বসে অপবিত্র ষড়যন্ত্র করছে তারেক রহমান ও মাসুদ সাঈদী।’

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তাজউদ্দিন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশরত্ন পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।

তারেক রহমানকে দেশে এসে আইনের কাছে আত্মসমর্পন করে নিজেকে নির্দোষ প্রমাণের আহ্বান জানান সাবেক বন ও পরিবশেমন্ত্রী হাছান মাহমুদ।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট আখ্যা দিযে হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া র‌্যাবের বিলুপ্তি চেয়ে যে বক্তব্য দিয়েছিলেন, হিউম্যান রাইটস ওয়াচও সেই বক্তব্য দিয়েছে। একটি বাহিনীর নৈতিক স্খলন হলে ওই বাহিনীর কিছু সদস্য দায়ী হতে পারে। এজন্য পুরো বাহিনী বিলুপ্ত হতে পারে না।’

ইহুদি, বিএনপি ও এইচআরডব্লিউ-এর মধ্যে যোগসূত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘আমার বক্তব্য দুয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে। যারা অসত্য খবর নিয়ে মাতামাতি করছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে। তারা প্রকৃত অর্বাচীন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে হাছান মাহমুদ বলেন, ‘মানুষ বয়োবৃদ্ধ হলে একটা রোগ হয়। যার নাম হিমেনসিয়া। তখন মানুষ বেশি কথা বলে, যা অবান্তর। মির্জা ফখরুল হিমেনসিয়ায় আক্রান্তের মতোই আচরণ করছেন।’

সভায় দেশরত্ন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, উপদেষ্টা জিএম আতিক, শিক্ষক নেতা শাহজাহান সাজু ও অরুণ সরকার রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ