• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পল্লী বিদ্যুতের ২ লাইনম্যানকে আটকের প্রতিবাদে অবস্থান কর্মসূচী

Dinajpur REB Pic-01gদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম ও এজিএমের অপসারণ, আটক ২ লাইনম্যানের নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবীতে মঙ্গলবার বিকেল থেকে অবস্থান কর্মূচী পালন করছে সমিতির লাইনম্যানরা। বৃহস্পতিবার দুপুর ২ টার মধ্যে আটক ২ লাইনম্যানকে মুক্তি না দিলে রংপুর বিভাগের সকল লাইনম্যানরা বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবে বলে হুশিয়ারী দিয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রস্তাবিত কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আলামিন জানান, গত ১২ মে বিরল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএমের নির্দেশে ১০/১২ জনের একটি দল উপজেলার মফিজ আহম্মদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় লাইনম্যানরা দেখতে পায় তার বাড়ী সংলগ্ন বিদ্যুতের খুটির পাশেই সার্ভিস তারে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নেয়া হয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ অফিসের লোকজন অবৈধ সার্ভিস তারটি কেটে নিয়ে চলে আসে। পর দিন সকালে ডিজিএম রাজ্জাকুর রহমানের নির্দেশে জুনিয়র প্রকৌশলী হারুনের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল পিকআপ ভ্যানে ওই বাড়ীতে গিয়ে অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে এবং মিটারসহ অন্যান্য মালামাল নিয়ে আসার সময় মফিজ আহম্মদের লোকজন বিদ্যুতের লোকদের মারপিট করে এসব মালামাল ছিনিয়ে নেয়। তাদের হামলায় বিদ্যুতের টেকনিশিয়ান জহুরুল ইসলাম ও লাইনম্যান সঞ্চয় সরকার আহত হয়। আন্দোলনরত লাইনম্যানরা আরো জানায়, এ ঘটনার প্রেক্ষিতে ডিজিএম রাজ্জাকুর রহমান মফিজ আহম্মদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তার বাড়ীতে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করে। লাইনম্যানদের অভিযোগ, জুনিয়র প্রকৌশলী হারুন ও লাইনম্যান মোজাহারের মাধ্যমে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ওই দিন বিকেলে ডিজিএম নিজে উপস্থিত থেকে মফিজের বাড়ীতে পুনরায় সংযোগ প্রদান করে।
পরবর্তীতে ডিজিএম রাজ্জাকুর রহমান আইনী জটিলতা থেকে বাঁচতে মফিজ আহম্মদকে দিয়ে ৩০ মে লাইনম্যান জুহুরুল ইসলাম ও সঞ্চয় সরকারকে আসামী করে বিরল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করায়। গত মঙ্গলবার ওই মামলায় ২ লাইনম্যান আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল লাইনম্যানরা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন শুরু করে।
বুধবার সকালে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে অবস্থান কর্মসূচী পালনরত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রস্তাবিত কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আলামিন ও সাধারণ সম্পাদক মোঃ জুহুরুল ইসলামসহ অন্যান্য নেতারা জানান, আমাদের ২ সহকর্মীকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। তাদের আগাম জামিনের কথা বলে আটক করা হয়েছে। ২ লাইনম্যানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অভিযুক্ত ডিজিএম রাজ্জাকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ৫ দফা দাবী পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। আজ বুধবারের মধ্যে তাদের দাবী পুরণ না হলে বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে।
তাদের ৫ দফা দাবীগুলো হচ্ছে-২ লাইনম্যানকে নিঃশর্ত মুক্তি দেয়া, ডিজিএম রাজ্জাকুর রহমানসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, জিএম কাজী মোহাম্মদ আলীকে অপসারণ/বদলী করা ও এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা।
এদিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী জানান, আশা করছি বৃহস্পবিারের মধ্যে আটক ২ লাইনম্যানের জামিন হয়ে যাবে। আগে আটক লাইনম্যানদের মুক্তি নিশ্চিত করে পরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। অভিযুক্ত ডিজিএম রাজ্জাকুর রহমানসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ