• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরেই তৈরি করুন কুড়মুড়ে মজাদার স্প্রিং রোল

spring-rollসিসি ডেস্ক: ঘরে স্প্রিং রোল অনেকেই তৈরি করেন। কিন্তু কেন যেন ঠিক দোকানের মত দারুণ দেখতে হয় না, খেতেও হয় না ততটা মুচমুচে। স্প্রিং রোল শীট আজকাল কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা দিয়েও অনেকে রোল তৈরি করতে চান না। কেননা বেশিরভাগ রোল শীটগুলো দিয়েই মজাদার রোল হয় না। তাহলে কী করবেন? জেনে নিন ঘরেই পারফেক্ট স্প্রিং রোল তৈরি করার খুব সহজ রেসিপি। আর এই রেসিপিটি দিয়েছেন শৌখিন রাঁধুনি খুরশিদা হক।
উপকরণ
সবজি (গাজর, পেঁপে, আলু, বাঁধাকপি, ফুলকপি) ভাপিয়ে নেয়া ২ কাপ
ময়দা আধা কাপ
কর্নফ্লাওয়ার আধা কাপ
লবণ আধা চা চামচ
চিনি আধা চা চামচ
টেস্টিং সল্ট আধা চা চামচ
সয়াসস ১ চা চামচ
সয়াবিন তেল পরিমাণমতো
রসুন বাটা ১/২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
ডিম ১টি
পুঁদিনা/ পেঁয়াজ পাতাকুচি ২ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ চা চামচ
যেভাবে তৈরি করবেন

-ময়দা, লবণ, চিনি, ডিম ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। এই খামির থেকে লেচি কেটে খুব পাতলা রুটি বেলুন। সেই রুটিগুলো তাওয়ায় দিয়ে গরম করুন। সেঁকবেন না, কিংবা রুটিতে কোন দাগ পড়বে না। স্রেফ গরম করুন রুটির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। (যারা রুটি বেলার কষ্ট করতে চান না, তারা বাজার থেকে স্প্রিং রোল শীট কিনে নিতে পারেন। দেশীয় কোম্পানির স্প্রিং রোল শীট পাবেন ১৫০ থেকে ২০০ টাকায়। এক প্যাকেটে অনেক গুলো তৈরি করা যাবে।
– কড়াইয়ে তেল দিয়ে রসুন, আদা, সবজি, টেস্টিং সল্ট, সয়াসস, পেঁয়াজকুচি, গোলমরিচের গুঁড়া, পুঁদিনা পাতাকুচি, লবণ ও চিনি দিয়ে একটু নেড়ে নিন।
-পানি দেবেন না। ভালো করে ভাজা ভাজা করে নিন।
-এরপর পাতলা রুটির মধ্যে পুরের মতো করে সবজি দিয়ে লম্বা লম্বা রোল তৈরি করুন। একটি গোল রুটি নেবেন, লম্বা করে খানিকটা পুর বিছিয়ে রুটির দুপাশ মুড়ে নেবেন। তারপর সুন্দর করে রোল করে শেষ প্রান্ত আটকে দেবেন গোলানো ময়দা দিয়ে।
-কড়াইয়ে ডুবো তেল দিয়ে বাদামি করে ভেজে পরিবেশন করুন। সুইট চিলি সসের সাথে দারুণ লাগবে এই রোল।
তথ্যসূত্র: প্রিয় লাইফ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ