• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

trophyঢাকা: আইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। এক দিনের প্রদর্শনীর জন্য বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছেছে এই ট্রফি।

বিসিবির মিডিয়ার ম্যানেজার রাবিব ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শুক্রবার এক দিনের প্রদর্শনী শেষে ট্রফিটি ফিরিয়ে নেয়া হবে। এর আগে সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ট্রফির ফটোসেশন হবে।

এরপর সাধারণ দর্শকদের জন্য ট্রফি নেয়া হবে বসুন্ধরায়। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পান্থপথের বসুন্ধরা শপিং মলের নীচতলায় রাখা হবে বিশ্বকাপ এই ট্রফিটি। আট ঘণ্টা সময় সাধারণ দর্শকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে অংশ নেয়া সব দেশেই নেয়া হচ্ছে ট্রফিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ