• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরকতময় রাতে মুসল্লিদের ইবাদত

hdb3e2atঢাকা: লাইলাতুল কদর উপলক্ষে দেশের মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিত অনেক বেশি। লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে রাতে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শবে কদর উপলক্ষে সারা দেশের মসজিদগুলোতে বিশেষ আয়োজন থাকছে।

এ উপলক্ষে শনিবার অফিস-আদালতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

হাজার মাসের শ্রেষ্ঠ রজনী শবে কদর: শবে কদর ইসলাম ধর্মমতে বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লায়লাতুল কদর। শব ফারসি শব্দ-অর্থ রাত, কদর আরবি শব্দ-অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এ পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (স.) এর ওপর আল-কুরআনের প্রথম সূরার পাঁচটি আয়াত নাযিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে আল্লাহ তায়ালা শবে কদরের গুরুত্ব অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, আমি উহা (কোরআনে-মজিদ) সম্মানিত রজনীতে অবতীর্ণ করিয়াছি। আপনি কি প্রকারে বুঝিবেন যে সম্মানিত রজনী কি? সম্মানিত রজনী সহস্র মাস অপেক্ষা কল্যাণকর। উক্ত রজনীতে ফেরেশতাগন ও আত্মাসমূহ স্বীয় প্রতিপালকের আদেশে ভূ মণ্ডলে অবতীর্ণ হয়। ফজর হওয়া পর্যন্ত প্রত্যেক কার্যই শান্তিপূর্ণভাবে হইয়া থাকে। [সূরা কদর]। এ মহিমান্বত রাতটি মুসলমানদের জন্য আল্লাহর এক বিরাট রহমত। কারণ এ একটি মাত্র রাতে ইবাদত করে তারা হাজার মাসের ইবাদত অপেক্ষা অধিক সওয়ার পেতে পারে। তাই সারাদেশে মুসলমান নর-নারীরা রাত জেগে ইবাদত বন্দেগীতে রাতটিকে উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ