• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ কর্মী নিহত

Deathলক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে দুর্বৃত্তদের গুলিতে মো. আহসান উল্যাহ (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

শুক্রবার রাত তিনটার দিকে সদর উপজেলার পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্যাহ বশিকপুর ইউনিয়নের নন্দিপুর গ্রামের কবিরাজ বাড়ির বাসিন্দা সুলতান আহাম্মদের ছেলে ও নন্দীগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

স্বজন ও স্থানীয়রা জানায়, ভোর রাতে শবে কদরের ইবাদত শেষে বাড়িতে সেহরি খেতে যাওয়ার পথে পোদ্দার বাজার এলাকায় দুর্বৃত্তরা তার বুকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মত্যু হয়। নিহত আহসান পোদ্দার বাজারে কুলি হিসেবে কাজ করতেন।

বশিকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নিহত আহসান উল্যাহ তাদের দলীয় কর্মী বলে জানান। অবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ