• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহানির রিমেক এবার হলিউডে

kahaniবিনোদন ডেস্ক : এতদিন হলিউড থেকে ভাবনা ধার করে থ্রিলার বানিয়ে এসেছে বলিউড। তবে এবার সুজয় ঘোষ পরিচালিত কাহানির রিমেক হতে চলেছে হলিউডে। ছবির নাম ডেইটি। পরিচালনা করবে দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু খ্যাত নিলস আর্ডেন ওপলেভ।

২০১২ সালে মুক্তি পাওয়া বলিউড থ্রিলারের চিত্রনাট্য নিখেছেন মোটর সাইকেল ডাইরি খ্যাত হোসে রিভেরা ও তেহরান খ্যাত রিচার্ড রেগান।

উচ্ছ্বসিত সুজয় ঘোষ জানালেন, অসাধারণ লাগছে। অনেকদিন আগেই আদিত্য চোপড়া বলেছিলেন সারা পৃথবীর দর্শকের জন্য কাহানি বানাতে চান। কিন্তু আমি ভেবেছিলাম উনি মজা করছেন। যশরাজ ফিল্মস কাহানির ইংরেজি রিমেকের জন্য কোনও চেষ্টা বাকি রাখেনি। হোসে রিভেরা ও রিচার্ড রেগানের চিত্রনাট্য পশ্চিমী দর্শকের জন্য আদর্শ। আমি নিলসের পরিচালনার দিকে তাকিয়ে রয়েছি।

নতুন কাহানিতে দেখা যাবে এক মার্কিনি মহিলাকে যিনি তাঁর স্বামীকে খুঁজতে কলকাতা যান। সত্যই যত কাছাকাছি পৌঁছান, ততই বুঝতে পারেন ভয়াবহ চক্রান্তের মধ্যে জড়িয়ে পড়ছেন তিনি। এক সপ্তাহ ধরে চলা রঙিন উৎসবের মধ্যে আস্তে আস্তে রহস্য উন্মোচিত হবে গল্পের।

যশরাজ ফিল্মসের সিইও উদয় চোপড়া জানালেন, ডেইটি থেকে কাহানি বানানোর জন্য নিলসই সেরা পরিচালক।আগামী বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় শুরু হবে শ্যুটিং। সূত্র : জি-নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ