• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাকিমপুর থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

OC HiLiআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুর জেলার হাকিমপুর থানা পুলিশের উদোগ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে থানা চত্বরে এক বিশাল সুসজ্জিত প্যান্ডেলের ভিতর হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো: মকলেছার রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুরের ফুলবাড়ী এরিয়ার সার্কেল অফিসার সুশান্ত কুমার বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজহারুল ইসলাম। মাহফিলে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আখতার হোসেন মুন্সী, সাধারন সম্পাদক মো: আব্দুর রহমান লিটন সহ সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাকিমপুর থানা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক, সাংবাদিক, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই, এএসআই ও সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় সুন্দর ভাবে পরিচালিত হয়।
পরিশেষে বিশ্বের সকল ধর্মপ্রান মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ