নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এছাড়া জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় নীলফামারী পুলিশ লাইন ঈদগাহ মাঠে।
নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানায়, জেলা শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সার্কিট হাউজ, কুখাপাড়া, বারইপাড়া ঈদগাহ মাঠে সকাল সোয়া ৯টা এবং জোড়দরগা, কলেজ স্টেশন ও গাছবাড়ি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের অপর জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবুল কালাম জানান, গত ২৪জুলাই বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদের জামাতের সময় নির্ধারণী সভায় উল্লেখিত সময় সুচী চুড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।
এদিকে জেলার বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবজিগঞ্জ ঈদগাহ মাঠে। সকাল ১০টায় এই মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঈদগাহ কমিটির সভাপতি সাহাজ উদ্দিন।
প্রসঙ্গত সবজিগঞ্জ ঈদগাহ মাঠে লক্ষাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে থাকেন। ২শ বছর থেকে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন মুসল্লিরা।