খেলাধুলা ডেস্ক: আয়কর ফাঁকির মামলায় স্পেনের আদালতের ঘোষণায় ফের বিপাকে বার্সা তারকা লিওনেল মেসি। তবে মামলা থেকে আগেই রেহাই পেয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার এ খেলোয়াড়। কিন্তু নতুন করে মেসি ও তার বাবার বিরুদ্ধে সে বিষয়ে আবারো তদন্ত চালিয়ে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে আদালত।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে মেসির বিরুদ্ধে। এ জন্য গত বছর আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল তাকে।
২০১৩ অগস্টে ছয় মিলিয়ন ডলার বকেয়া কর পরিশোধও করেন। তাতেও রেহাই পেলেন না মেসি। আর্থিক হিসাব-নিকাশের অনেক কিছুই মেসি জানতেন এবং সেগুলোতে তার সম্মতি ছিল, এমন প্রমাণ রয়েছে বলে দাবি বিচারকের।