• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভক্তদের সঙ্গে তিন খানের ঈদ উদযাপন

27338-eidkhan20140730000705বিনোদন ডেস্ক : খুশির ঈদে উত্‍সবে ভাসল ভারতের মুম্বাই নগরী। নতুন পোশাকে সেজে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। এই দিন বলিউডও ছিলো উত্‍সবে মুখর। আড়াল সরিয়ে রূপোলি পর্দার নায়করাও এ দিন ধরা দিলেন ভক্তদের নাগালে।

সকাল থেকেই মান্নাতের সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এদিন আর নিরাশ করেননি বাদশাহ। বেলা একটু বাড়তেই বারান্দায় হাজির কিং খান। ঈদের খুশি ভাগ করে নিতে ভক্তদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন শাহরুখ। প্রিয় হিরোকে নাগালে পেয়ে ভক্তরাও মেতে ওঠেন উচ্ছ্বাসে।

একই ছবি সল্লু মিঞার বাড়ির সামনেও। ঈদেই মুক্তি পেয়েছে সালমানের ছবি কিক। গ্রিল ঘেরা বারান্দায় এদিন তিনি হাজির হলেন যেন হাত বাড়ালেই বন্ধু। আবেগে ভাসলেন ফ্যানেরাও। আমির খানকে সাদা কুর্তা-পাজামায় খোশমেজাজে পাওয়া গেল তার মায়ের বাড়ির সামনে। জানালেন, বরাবরের মতো এবারও তার বাড়ির ঈদের মজলিস জমজমাট।

সালমানের নতুন ছবি কিক এখনও তার দেখা হয়ে ওঠেনি। অকপটে সল্লু মিঞাকেও শুভেচ্ছা জানালেন মিস্টার পারফেকশনিস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ