• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘অর্ধনগ্ন পোস্টার’ প্রসঙ্গে মুখ খুললেন ববি

Bobiবিনোদন ডেস্ক: এবারের ঈদে নায়িকা ইয়ামিন হক ববির দুটি ছবি মুক্তি পাচ্ছে। হিরো দ্য সুপার স্টার ও আই ডোন্ট কেয়ার। তবে এতে মোটেও খুশি নন হালের এই হার্টথ্রব নায়িকা। কারণ আই ডোন্ট কেয়ার ছবিটির একটি পোস্টারে তাকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ববি এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিও বার্তায় তিনি বলেছেন পোস্টারে ব্যবহৃত অর্ধনগ্ন ছবিটি তার নয়। এটি আদতে ফটোশপের কারসাজি।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, পোস্টার দেখার পরে তিনি খুব কষ্ট পেয়েছেন এবং এ বিষয়ে এ ছবির পরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গেও কথা বলেছেন । তিনি পরিচালকে ফোন করে বলেন, ‘এটি একটি অশালীন পোস্টার। এটা অসম্ভব।’ সে সময় পরিচালক তাকে আশ্বস্ত করে বলেন, ‘পোস্টারটি সরিয়ে নেওয়া হবে।’index

 তবে ববিকে দেওয়া কথা রাখেননি পরিচালক। এরই মধ্যে সারা দেশে পোস্টারটি ছড়িয়ে পড়েছে। এবং তা এখন বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে।

ববি এই পরিচালকের বিরুদ্ধে কৌশলে তার অশ্লিল দৃশ্য ধারণেরও অভিযোগ এনেছেন। তিনি একই ভিডিও বার্তায় বলেন, ‘ছবিটির শুটিং চলাকালে আমরা ব্যাংকক যাই। সেখানে যাওয়ার পরে তারা আমাকে একটি বিচে নামতে বলেন। আমি সাঁতার না জানায় তাতে আপত্তি জানাই। তারা আমাকে বলে কোনো ভয় নেই।’

তিনি সেই দৃশ্যটি সম্পর্কে বলেন, ‘আমাকে বলা হয়েছিল এটি একটি কমেডি দৃশ্যের জন্য ধারণ করা হচ্ছে। এবং গল্পের জন্য দৃশ্যটি খুবই জরুরী। সেখানে দুজন আমাকে ধরে পানি নামান। তখন আমার পক্ষে ব্যালেন্স রাখা সম্ভব হচ্ছিল না। তারা আমাকে বলেছিলেন, শটটি নেওয়া হবে দূর থেকে। কিন্তু পরে সিনেমাটির ট্রেইলরে আমি দেখেছি, তারা আমার খুব কাছ থেকে এবং আমার মাথার উপর থেকে শটটি নিয়েছেন। এবং শটটি নেওয়ার পরে তা ফটোশপে নিয়ে কাট ছাট করে জোড়া লাগানো হয়েছে। দৃশ্যটি এতটাই অশ্লীল যা কোনোভাবেই একজন সুস্থ মানসিকতার মানুষের কাজ হতে পারে না।’

তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘যতক্ষন বিষয়টির একটি সুস্থ সমাধান না হয় ততক্ষণ বিষয়টি বিবেচনার মধ্যে রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ