• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়কে প্রাণ গেল স্ত্রী-মেয়েসহ সার্জেন্টের

Accidentসিসিনিউজ: কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশায় মাইক্রোবাস উল্টে স্ত্রী ও মেয়েসহ এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরো দুই ছেলেমেয়ে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পুলিশ সার্জেন্ট নজরুল ইসলাম (৫২), তার স্ত্রী লাভলী (৩৫) ও মেয়ে নুজহাত (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ঈদ করে সপরিবারে গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থেকে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়াতে ফিরছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশায় পৌঁছালে তাদের মাইক্রোবাসের চাকা ফেটে গেলে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে নজরুল ও তার মেয়ে নুজহাত মারা যান। আহত লাভলী ও তার দুই ছেলেমেয়েকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে লাভলী মারা যান।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ