• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

Hasinaঢাকা : পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পুলিশের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী কর্র্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, যানবাহন চলাচল সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য তিনি আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত আইজিপি এ. কে. এম. শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ