• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আদিবাসী নিহত

Deathদিনাজপুর প্রতিনিধি: জেলা নবাবগঞ্জ উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের  হামলায় ঘুটু সরেন (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হিলিরডাঙ্গা বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত ঘুটু সরেন উপজেলার কচুয়া গ্রামের মৃত ফাগু সরেনের ছেলে।
নিহত ঘুটু সরেনের স্বজনরা জানায়, উপজেলার কচুয়া মৌজার জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে হিলির ডাঙ্গা বাজারের  বাসিন্দা আনিসুর রহমানের ছেলে গোফ্ফার ডাক্তার, আজগর আলী, আব্দুল আলীম ও সুজনদের সঙ্গে, ঘুটু সরেনের দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। শনিবার সকার সাড়ে ৯টায় ঘুটু সরেন পারিবারিক কাজে হিলিরডাঙ্গা বাজারে গেলে ঘুটু সরেনকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে টেনে-হেছঁড়ে রাস্তা থেকে জোর করে গোফ্ফার ডাক্তারের বাড়ীর ভিতর নিয়ে যায় এবং সেখানে তাকে পিটিয়ে আহত করে। ঘুটু সরেনের চিৎকারে হিলি ডাঙ্গা বাজারের লোকজন ছুটে এসে প্রতিপক্ষের হাত থেকে তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঘুটু সরেনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ঘুটু সরেনের স্বজনরা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ওই প্রতিপক্ষের হাতে ১৯৭৩ সালে ঘুটু সরেনের পিতা ফাগু সরেনও নিহত হয়েছিল।।এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় হামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ