• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ইউনিয়ন যুবদল নেতা গ্রেফতার

Arrestলালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক তারেক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারেক পাটগ্রাম উপজেলার ডাঙ্গিরপাড় এলাকার আবু তালেবের ছেলে।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার নামে থানায় ৬টি মামলায় রয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিল তারেক।

গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের সহায়তায় আজ রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ