• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজায় ইসরায়েলের ৭ ঘণ্টার অস্ত্রবিরতি

Gaza-120140804102508আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় সোমবার সাত ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় সকাল ১০টা থেকে এ অস্ত্রবিরতি শুরু হবে বলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এটিকে সমর্থন করেন না।

এদিকে, অস্ত্রবিরতির আগে সোমবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় অবরুদ্ধদের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে এ অস্ত্রবিরতি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
আইডিএফের বিবৃতিতে আরো জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী বর্তমানে যেসব এলাকায় অভিযান চালাচ্ছে, সেখানে এ অস্ত্রবিরতি কার্যকর হবে না। হামাস যদি বেসামরিক ইসরায়েলিদের ওপর হামলা করে, তাহলে তার জবাব দেওয়া হবে।

এর আগে, গাজা উপত্যকায় বিবদমান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির একাধিক উদ্যোগ ভেস্তে গেছে। যুদ্ধবিরতির জন্য নির্ধারিত সময়ের আগেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে হামাস ও ইসরায়েলি বাহিনী।
গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে নয় হাজারের বেশি মানুষ।

তথ্যসূত্র : সিএনএন ও রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ