• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ৪ পুলিশ সাসপেন্ড

Kurigramকুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ হেফাজতে আসামি পালানোর ঘটনায় চার পুলিশকে সাসপেন্ড করেছে জেলা পুলিশ সুপার।

যাদের সাসপেন্ড করা হয়েছে- কনস্ট্যাবল আনিছুর রহমান, আবু বকর, শাহাজাহান ও মুন্সি জাহিদ।

রোববার দুপুরে জেল হাজতে নেয়ার সময় নারী-শিশু নির্যাতন দমন মামলার গ্রেফতারকৃত আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। ঘটনার ৫ ঘণ্টা পর আবার তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, উপজেলার পুর্বফুলমতি গ্রামের আজগার আলীর ছেলে জাহিদুল হক (৩৫) ও কবির মামুদ গ্রামের ছামছুল হকের ছেলে রাশেদুল হককে (৩২) স্ত্রীর করা মামলায় গ্রেফতারের পর রোববার জেল হাজতে পাঠানো হয়।

নাগেশ্বরী উপজেলার গোবর্ধন কুঠি এলাকায় আসামি জাহিদুল হক প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে অটোরিক্সা থেকে নেমে পালিয়ে যায়।

পরে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে ৫ ঘণ্টা পর আবারো তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ জন্য চার পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ