• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামালপুরের ধানুয়া গণকবরের স্মৃতিস্তম্ভ কাজের উদ্বোধন

pic . babul chistyজিএম ফাতিউল হাফিজ বাব, বকশীগঞ্জ: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের অধীনে জামালপুরের বকশীগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকার ধানুয়া কামালপুর গ্রাম। এ গ্রামে রয়েছে ৭১ এর গণকবর। যা অরক্ষিত ও অবহেলিত রয়েছে অদ্যাবধি।
বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতি তার নিজস্ব তহবিল থেকে তা সংরক্ষনের জন্য সীমানা নির্ধারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। মুক্তিযোদ্ধা চিশতির নিজ উদ্যোগে রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ সূচনা করেন। এসময় জামালপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুল ইসলাম খোকা , বীর প্রতীক সদরুজ্জামান হেলাল, বীর প্রতীক মতিউর রহমান, বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আঃ বাসেদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মাস্টার, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, কামালপুর ইউপি চেয়ারম্যান ও সমাজ সেবক মোস্তফা কামাল, সমাজ সেবক মেসবাউল হক তুহিন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ঐতিহাসিক রনাঙ্গণ ধানুয়া কামালপুর ১১ নং সেক্টর এলাকায় পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের দফায় দফায় সংঘর্ষে অনেক মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছে। এদের মাঝে শহীদ বীর মুক্তিযোদ্ধা আলীর পাড়া গ্রামের সন্তান গাজী আহাদুজ্জামান, সূর্যনগর গ্রামের তসলিম উদ্দিন, মেলান্দহের আমানুল্লাহ কবীর, ইসলাম পুরের আব্দুল হাকিম, আবুল হাসেম, আব্দুস সামাদ, শেরপুর নালিতাবাড়ীর মো. কাজল মিয়া, মাদারগঞ্জের শাহজাহান( বীর বিক্রম) উক্ত গণকবরে শাহাদৎ বরণ করেন। মুক্তিযোদ্ধা বাবুল চিশতির এই মহোতি উদ্যোগকে বকশীগঞ্জবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ