খেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপে নিজের মেরুদণ্ডে ব্যাথা পেয়ে ফুটবল থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন নেইমার। তা নিয়ে দর্শক সমর্থকদের দুর্ভাবনার অন্ত না থাকলেও নির্ভার নেইমার জুনিয়র। সম্প্রতি তিনি জাপান গিয়েছিলে ম্যাট্রেসের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নিতে। তারপরই প্যারিস হিল্টনের সাথে সময় কাটাতে স্পেনের ইবিযায় ছুটে যান তিনি। আমেরিকার তারকা সঙ্গীত শিল্পী পেরিস হিল্টনের সাথে নিজের আনন্দরত ছবি পোস্ট করেছেন নেইমার।
কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার হাঁটুর আঘাতে মেরুদণ্ডের অস্থিসন্ধি ভেঙে যায় নেইমারের। সেই সাথেই বড় ধাক্কা লাগে ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নেও। তাঁকে হারিয়ে শুরু হয়ে যায় হাহাকার। নেইমারের সুস্থ্যতা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন নেইমার ভক্তরা। আদৌ তিনি আবার ফুটবল জগতে ফিরে আসতে পারবেন কিনা সে আশঙ্কাও দানা বেঁধেছিল তাদের মনে। কবে তিনি সুস্থ্য হবেন, কবে আবার তার পায়ের জাদুতে মুগ্ধ করবেন সবাইকে সেই প্রতীক্ষায় ভক্তরা। তবে তার অসুস্থ্যতা নিয়ে ভক্তরা চিন্তিত থাকলেও ছবিতে বেশ আনন্দিতই দেখাচ্ছে নেইমারকে।
আমেরিকান তারকা শিল্পী প্যারিস হিল্টনের অবশ্য ফুটবলারদের সাথে বিশেষ সময় কাটানর অভিজ্ঞতা আরও আছে। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লস ভেগাসে একটি পার্টিতে অংশ নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।