• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সবুজ সিলেট’ পত্রিকার সম্পাদক কারাগারে

mujib_sompadok sobujsylhet(1)_46501সুনামগঞ্জ : সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা ‘সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান মুজিব, তার শ্যালক সেলিম আহমদ এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. সাহেদুল করিম জালিয়াতির একটি মামলায় তাদের জামিন না মঞ্জুর করেন। তবে এই মামলার অপর দুই আসামিকে জামিন দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর শাহপরান থানার খাদিম চৌমোহনীর বারাকাত ভবনের শফিক উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জুবের আহমদ বাদী হয়ে জালিয়াতির অভিযোগ এনে মুজিবুর রহমান মুজিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন মোকদ্দমা (নং-১২/২০১৩) দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সিলেট কোতোয়ালী মডেল থানাকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসঅই) শাহীন উদ্দিন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআর মামলা নং ১২৫/২০১৪ চালু করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

‘সবুজ সিলেট’ সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ ৫ জন উচ্চ আদালত থেকে জামিন নেন। সোমবার দুপুরে তারা সিলেটের মুখ্য মহানগর হাকিম প্রথম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের তিন জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ