নীলফামারী প্রতিনিধি: গাঁজা নিয়ে কারাবন্দী ছেলের সাথে দেখা করতে এসে নীলফামারীতে আটক হলেন মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যাক্তি। সোমবার সন্ধায় নীলফামারী কারাগারে কারারক্ষীদের হাতে আটক হন তিনি। এরপর সন্ধ্যায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাকারে পাঠানোর নির্দেশ দেয়। মকবুল হোসেন ডিমলা উপজেলার বাবুর হাট গ্রামের বাসিন্দা।
নীলফামারী কারাগারের জেলার আল আমিন হোসেন জানান, আটককৃত মকবুল হোসেন সোমবার বিকেলে কারাগারে বন্দিরত ছেলে সাইফুল ইসলাম লাদেনের সাথে স্বাক্ষাৎ করতে আসনে। এসময় কারাগারের প্রবেশ পথ অতিক্রমের সময় কারারক্ষীরা তার শরীর তল্লাশি করে একটি কাগজে মোড়ানো অবস্থায় গাঁজাসহ তাকে আটক করে। এরপর সন্ধ্যায় মকবুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়।
নির্বাহী ম্রাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক জ্যেতি প্র“ জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৬ ধারায় তাকে এ সাজা দেয়া হয়।