ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ডিবি পুলিশ ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর গড়পিংলাই নামক স্থানে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজুলুর রশিদের নেতৃত্বে উপজেলার লক্ষীপুর জয়নগর মাঝখানে মহাসড়কে গড়পিংলাই নামক স্থানে এমআর ইটভাটার কাছে সঙ্গিও র্ফোস নিয়ে অভিযান চালিয়ে ২৩৯ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করেন। আটককৃতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ঠকঠকিয়া গ্রামের বাসিন্দা সাইফুদ্দীন এর পুত্র বাবু চোখা (২৭), একই উপজেলার মহদিপুর গ্রামের আব্দুল জব্বার এলাহী জেমস এর পুত্র মাসুদ রানা (২৫), একই উপজেলার বাবু পাড়া (বায়রাপাড়া) গ্রামের মফিজউদ্দীন এর পুত্র তছলিম (২৭), ও একই উপজেলার উজিরপুর ঠকঠকিয়া গ্রামের আবুল কাসেম এর পুত্র ফারুক হোসেন (৪০)। আটককৃত মাদকের মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা। এই ব্যাপারের দিনাজপুরের ডিবি পুলিশের এসআই মোঃ বজলুর রশীদ বাদী হয়ে ৪ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে ২৫/বি(বি) ধারায় একটি মামলা দায়েল করেন।