বিনোদন ডেস্ক: সাদিয়ার গান মানেই হার্টবিট মিস করা। আর ভালবাসলে দোষ কি তাতে ছবিতে হার্টবিট মিস করা গান নিয়ে উপস্থিত হচ্ছে মিষ্টি মেয়ে সাদিয়া।কিন্তু শুধু মিষ্টিই থাকছে না সাথে সেক্সি এ্যাপিল নিয়ে দর্শকের সামনে উপস্থিত হচ্ছে সাদিয়া। সাদিয়ার ডেয়ারিং লাভারের জনপ্রিয়তাকেও ছাড়াবে এই গান।তেমনই প্রত্যাশা পরিচালক রিজভী খোকনের।
পরিচালক রিজভী খোকন বলেন, এই ছবির দর্শকদের অন্যতম আকর্ষন হিসেবে থাকছে সাদিয়ার গান।এই গানে দর্শক সম্পূর্ণ নতুন রূপে সাদিয়াকে পাবে।
সাদিয়ার গানে তার সাথে কো-আর্টিষ্ট ছিল আরব খান (আমিন খানের ছোট ভাই)।আরব খানেও সেরাটা দিয়েছে এই গানে-এমনই দাবী পরিচালকের।