• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চেনা গুগলের কিছু অচেনা ফিচার

Googleপ্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের খ্যাতি জগৎজোড়া। বলা যায়, সার্চ সেবায় একক আধিপত্য এই প্রতিষ্ঠানটির৷ কিন্তু আমরা গুগল সার্চ কতটা ব্যবহার করি? এখানে পাবেন এমন কিছু ফিচারের কথা যা অনেকেই জানেন না৷

টাইমারের কথাই ধরুন৷ ঘড়ি কিংবা মোবাইল ব্যবহারের দরকার কী? গুগল ডটকমের সার্চ বক্সে ইংরেজিতে লিখুন ‘সেট টাইমার ৩০ মিনিটস।’ ত্রিশ এর জায়গায় অন্য কোন সংখ্যাও দিতে পারেন৷ এরপর গুগলই আপনার টাইমার হিসেবে কাজ করবে৷

আচ্ছা, আপনি কি রেস্তোরাঁয় খেতে গেলে বখশিশ দেন? জার্মানিতে কিন্তু বখশিশের ব্যাপারটা বেশ প্রচলিত৷ সাধারণত খাবারের যে বিল হয় তার ১০ শতাংশ হিসেব করে বখশিশ দেয়া হয়৷ এখন আবার অঙ্ক কষতে বসার দরকার নেই৷ তার চেয়ে গুগলের কাছে যান এবং সার্চ বক্সে ইংরেজিতে লিখুন ‘টিপ ক্যালকুলেট।’

ব্যস্ততার মাঝে ছুটির দিনের হিসেব রাখা কি সহজ কাজ বলুন৷ আমিতো একেবারেই খেয়াল রাখতে পারিনা৷ অবশ্য এজন্য আফসোসও নেই৷ কেননা গুগল আছে৷ শুধু উপলক্ষ্যটা লিখে দিন সার্চ বক্সে৷ তারিখসহ বিস্তারিত সব গুগল নিজেই খুঁজে দেবে৷ এটা শুধু ছুটির দিনই নয় নতুন সিনেমা বা গেমের মুক্তির দিন জানার ক্ষেত্রেও প্রযোজ্য৷

আপনার কি মনে হচ্ছে, দিন দিন মুটিয়ে যাচ্ছেন? ওজনটা মেপে দেখতে পারেন৷ তবে খাবারদাবার সব আবার ছেড়ে দেবেন না যেন৷ তার চেয়ে গুগলের সাহায্য নিন৷ কোন খাবারে কী পরিমাণ ক্যালোরি বা প্রোটিন আছে তা সহজেই জানতে পারবেন৷ উদাহরণ হিসেবে সার্চ বক্সে ইংরেজিতে লিখতে পারেন, ‘পিৎজা ভার্সেস কাপকেক।’ এবার বিস্তারিত নিজেই দেখে নিন।

কম্পিউটারে গান শুনতে অনেকেই ভালোবাসেন৷ কিন্তু অনেক সময় দেখা যায়, গানের সুর মনে আছে কিন্তু কথা খেয়াল নেই৷ নো চিন্তা৷ গুগল আছে না৷ সার্চ বক্সে লিখুন ‘সং অফ ম্যাডোনা’ বা অন্য কারো নাম৷ গানের বিস্তারিত তালিকা পেয়ে যাবেন৷

ছেলে বিদেশে যাচ্ছে তো বাবা-মা অস্থির৷ ঠিকমতো বিমান ছাড়লো কিনা এখন কোথায় আছে কিংবা কতক্ষণে গন্তব্য পৌঁছাবে কত চিন্তা? বাবা-মাকে এত চিন্তা বাদ দিয়ে গুগল নিয়ে বসে পড়তে বলুন৷ সার্চ বক্সে লিখতে বলুন ফ্লাইট নম্বর এবং এয়ারলাইন্সের নাম (যেমন: ফ্লাইট ৮১৫ ইউএস এয়ারওয়েজ)৷ এরপর তারা নিশ্চিন্তে তাকিয়ে থাকতে পারেন পর্দার দিকে৷ বিমান কোথায় আছে, কতদূর গেছে আর কতক্ষণে গন্তব্যে পৌঁছাবে সবই দেখতে পাবেন তারা।

এখন আবার রোজার মাস৷ তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় জানা বেশ জরুরি৷ চিন্তার কিছু নেই৷ গুগলে লিখুন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন প্রয়োজনীয় সময়ের কথা৷শেষ করার আগে একটু মজা করা যাক৷ গুগলের সার্চ বক্সে ইংরেজিতে লিখুন ‘ডু এ ব্যারেল রোল।’ এখন মাথা ঘুরে গেলে কিন্তু আমি দায়ী নই৷ প্রতিবেদনটি তৈরিতে এপ্লাস ওয়েবসাইট থেকে তথ্য সহায়তা নেয়া হয়েছে৷ সূত্র : ডিডব্লিউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ