লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে জফির হোসেন (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পুর্ব সাড়ডুবী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিফ হোসেন ওই গ্রামের মৃত আফসার হোসেনের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে আমন ক্ষেত পরিচর্যা করতে গিয়ে সেচকাজে ব্যবহৃত বৈদূতিক তাড়ে আটকে যায় জরিফ হোসেন । পরে তাকে গুরতর আহত অবস্থায় হাতীবান্ধা হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।