লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ড রাবার ড্যাম এলাকায় ভূমি দস্যুর কবল থেকে ভূমি উদ্ধারে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন, মানব বন্ধন ও বিক্ষোপ মিছিল করেছে ভূমি হারা ৬ পরিবারের সদস্যরা।
এ সময় স্থানীয়দের স্বত:স্ফূত অংশগ্রহণ করতে দেখা গেছে। দীর্ঘ ৭ বৎসর ধরে ৫ একর ২১ শতক জমি বেদখল হয়ে আছে বলে খাইরুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানিয়েছেন। অভিযুক্ত ভূমি দস্যুরা হলেন নাজমুল হক বাবু, মোশারফ হোসেন। নির্যাতিত ভূমি হারা জহুরুল হক,খাইরুল ইসলাম প্রামানিক,মোহসেনুর রহমান, সোবহান, দুলাল ও জবেদ আলী পাটগ্রাম ব্যাংককান্দা এলাকার রাবার ড্যাম এলাকার অধিবাসী। রাবার ড্যাম প্রজেক্ট এলাকায় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পেশ করেছেন খাইরুল ইসলাম প্রামানিক ।
অভিযোগে প্রকাশ,একটি দুর্নীতিবাজ, গডফাদার, কালোবাজারি,ভূমিদস্যু ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন পরিবারের অত্যাচার, হয়রানী, প্রতারণা ও পরিকল্পিত মিথ্যা মামলার জাঁতাকলে পিষ্ট আমরা। এই মুহুর্তে আমরা ৬ অসহায় নিরীহ পরিবার আমাদের পৈতৃক ও কবলা খরিদা দখল সত্ব ভোগদখলীয় জমিতে গেলে ভুমি দস্যু মামলাবাজ প্রতারক নাজমুল হক বাবু ও তার সাঙ্গপাঙ্গ হুমকি-ধামকি দিচ্ছে জমিতে না যাওয়ার জন্য। এমন কি পুলিশ প্রশাসন ও বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়ায় আমাদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ভুমি দস্যু নাজমুল হক বাবু ও তার ভগ্নিপতি মোশারফ হোসেন আমাদেরকে হয়রানী করছে। পেছন থেকে কলকাঠি নারছেন নাজমুল হক বাবুর ভগ্নিপতি বিতর্কিত আওয়ামীলীগ নেতা সায়েদুজ্জামান । আমাদের ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে পুলিশ দিয়ে ৫ জন শ্রমিককে গ্রেফতার করিয়ে লালমনিরহাট জেহাজতে পাঠিয়েছে। এখন আমরা জমিতে গেলে ওই পক্ষটি হত্যার হুমকি দিয়ে বিভিন্নভাবে শাসাচ্ছে। ৬ পরিবারের সংবাদ সম্মেলনের বিষয়ে পাটগ্রাম পৌরসভা ১নং ওয়ার্ডের কমিশনার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তিদের একাধিক বার শালিসি বৈঠকে ডাকলেও সারা পাওয়া যায়নি। বিষয়টি বরাবরই তারা এরিয়ে গেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আমিরুজ্জামান আমির জানান, ঐ সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা আছে। তাই জমিতে যেই নামুক না কেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।