• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জামিনে মুক্ত কাউন্সিলর নীলা

Nilaনারায়ণগঞ্জ: প্রায় দুই মাস কারাভোগের পর নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা।

বৃহস্পতিবার দুপুরে জামিনে মুক্তি পান নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের কথিত এই বান্ধবী।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা। তবে এ বিষয়ে তিনি আর কোনো কথা বলেননি।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, কাউন্সিলর নীলা নারায়ণগঞ্জ জেলা জজ আদালত থেকে কোনো জামিন পাননি। তিনি উচ্চ আদালত থেকে জামিন এনেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে জুয়েল নামে এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এতে হত্যাকাণ্ডের সঙ্গে নীলা জড়িত বলে স্বীকার করেন তিনি। এর প্রেক্ষিতে ২৬ মে পুলিশ নীলাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১৮ মে নীলাকে সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেন সম্পর্কে জিজ্ঞাসাবাদে জন্য আটকের পর তাকে ছেড়ে দেয় জেলা গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ