সিসিনিউজ : লালমনিরহাটের তিন উপজেলার চার ইউনিয়ন পরিষদের ৫টি পদের বিপরীতে ২২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনায়ন পত্র জমা দেন রির্টানিং অফিসার তথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন মনোনায়ন পত্র জমা করেছেন। এরা হলেন, মৃত চেয়ারম্যান রুস্তম আলী’র ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নন (স্বতন্ত্র), কৃষ্ণকান্ত বিধুর (আ’লীগ), রোকনুজামান রোকন (জাপা), ইলিয়াস আহম্মেদ বসুনিয়া (আ’লীগ), নুর আনম তুবা চৌধুরী (আ’লীগ), মাওলানা দেলোয়ার হোসেন (জামায়াত) ও শামসুল ইসলাম দুলু (বিএনপি)। ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য পদে ৫ জন মনোনায়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, নিহত ইউপি সদস্য মাহুবারের স্ত্রী জাহানারা বেগম, সাহাব উদ্দিন সাবু, আইয়ুব আলী, বিশ্বনাথ বিপুল ও ফজলুল হক। একই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, জোসনা রানী (আ’লীগ), ছকিনা বেগম (বিএনপি) ও রোকেয়া খানম (জামায়াত)।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২ জন মনোনায়ন পত্র জমা করেছেন। এরা হলেন, নুর ইসলাম (আ’লীগ) ও শাহজাহান আলী প্রামানিক (বিএনপি)।
হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য পদে ৫জন মনোনায়ন পত্র জমা করেছেন। এরা হলেন, আতিকুজ্জামান, আব্দুস সালাম, ইব্রাহিম বসুনিয়া, হাফিজার রহমান ও হাবিবর রহমান।
জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানিয়েছেন, ১০ আগষ্ট মনোনায়ন পত্র বাছাই, ১২ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার, ১৩ আগষ্ট প্রতিক বরাদ্ধ ও ২৪ আগষ্ট ভোট গ্রহন করা হবে। সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন অফিসাররা রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী ও ৩ নং ওয়ার্ড সদস্য মাহুবার রহমান মারা যাওয়ায় এবং সাপ্টিবাড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম সম্পা আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ গুলো শুন্য ঘোষনা করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।