• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাঙর মেরে হিরো কুমির!

60260_crocodile1সিসি ডেস্ক: বয়স ৮০। এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেরা ‘সেলেব্রিটি’। নাম ‘ব্রুটাস’। জাতে কুমির।

পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বা ব্রুুটাসের কীর্তি দেখে সবাই অবাক।

ব্রুটাস একেবারে জ্যান্ত একটা হাঙর শিকার করেছে। যে শিকারের ছবি দেখতে সোশ্যাল মিডিয়ায় হামলে পড়ার হাল।

অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশানাল পার্কের অ্যাডিলিড নদীতে ব্রুটাস যখন হাঙর শিকার করছিলেন, তখনই সেই ছবি ক্যামেরা বন্দি করেন এক পর্যটক।

ঘটনার সময় সিডনির ওই পর্যটক অ্যান্ড্রু পাইস স্ত্রী নিকি ও সাত বছরের মেয়ে ম্যাডিসনকে নিয়ে পার্কে ঘুরতে এসেছিলেন।

অ্যান্ড্রু পাইস ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে বলেন, আমরা পার্ক ঘুরে চলে যাচ্ছিলাম। ঠিক ওই সময়ই ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাই কুমিরটি শিকার করছে। তার মুখে কিছু দেখতে পাই। ওটা নড়েচড়ে উঠছে।

তিনি বলেন, কুমিরের মুখে থাকা অবস্থায়ও হাঙ্গরটি জীবিত ছিল।

উল্লেখ্য,২০১১ সালে পানি থেকে হঠাৎ লাফিয়ে উঠে শিকার ধরে খবরে এসেছিল এই ব্রুটাস।

সূত্র : ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ