খেলাধুলা ডেস্ক: বন্ধু সাকিব আল হাসানের কাছ থেকে শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নিলেন মুশফিকুর রহিম। এবারের গ্রামীণ ফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ (২০১৩) হওয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক।
২০১৩ গ্রামীণ ফোন-প্রথম আলো পুরস্কারের রানারআপ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলেরই আরেক ক্রিকেটার স্পিনার সোহাগ গাজী। অবশ্য সেটা যু্গ্মভাবে। যেখানে তার সাথী দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।
অন্যদিকে এবারের গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কারের সেরা উদীয়মানের খেতাব পেয়েছেন ক্রিকেটার মুমিনুল হক। আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন শাহনাজ পারভীন। এর আগে শুক্রবার সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মামনা দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবীরের হাতে।