আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার হাট-বাজার গুলোতে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের বাজারে আগুন বরাবর দাম বেড়ে চলছে।প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম হুহু করে বেড়েই চলছে। যা নিয়ন্ত্রনের কোন ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা আরও বেপোরয়া হয়ে উঠেছে। শনিবার(৯আগষ্ট) রাজিবপুর উপজেলার বিভিন্ন বাজার থেকে তথ্য নিয়ে জানা গেছে, ৬০ টাকার কাচাঁ মরিচ বিক্রি করা হচেছ ২ শত টাকা ,মুরগীর ডিমের হালি ছিল ২৬ টাকা তা বেড়ে হয়েছে ৩৪/৩৬টাকা, ২৫০ টাকার গরুর মাংস বিক্রি করা হচেছ ২৮০ টাকা, মুরগীর কেজি ছিল ১২০ টাকা তা বেড়ে হয়েছে ১৫০ টাকা,আলুর কেজি ২০ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ৩০ টাকা,১৫ টাকার বেগুন বিক্রি করা হচেছ ৩০ টাকা, ২০ টাকার পটল বিক্রি করা হচেছ ২৫/৩০ টাকা,৩০ টাকা পিয়াজঁ বিক্রি হচেছ ৪০ টাকা ,খোলা বাজারের সোয়াবিন তেল ৯০ টাকা থেকে বেড়েছে ১২০ টাকা,আদা-রসুনের দাম আকাশ চুম্বী ।ফলে এলাকার সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যে কেনা-কাটা সাধ্যের বাহিরে চলে গেছে।