• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

DSC07119এম আর মহসিন: সৈয়দপুরে ষ্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ ফাইনাল প্রতিযোগিতায় বালকদের মধ্যে বানিয়াপাড়া সঃ প্রাঃ বিঃ ও বালিকাদের  মধ্যে কুজিপুকুর সঃ প্রাঃ বিঃ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা চেযারম্যান জাওয়াদুল হক সরকারের সভাপতিত্বে নীলফামারী ৪ আসনের জাতীয় পার্টির সাংসদ আালহাজ্ব শওকত চৌধুরী  প্রধান অতিথি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিত ও চ্যাম্পিয়ন বালক-বালিকা দলকে পুরুস্কৃত করেন। এছাড়াও এ টুর্ণামেন্টে সেরা গোলদাতা, খেলোয়ার ও খেলা পরিচালনাকারীদের পুরুস্কার দেয়া হয়।
জানা যায়, এ টুর্ণামেন্ট আয়োজকরা উপজেলার  ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের অংশগ্রহনের ব্যবস্থা করেন। ইউনিয়ন পর্যায়ে ৫০ টি দল ও পৌর এলাকার ২৬টি দলের  মধ্য থেকে নকআউট পদ্ধতিতে  বালক ও বালিকা চুড়ান্ত পর্বের জন্য বাছাই করেন। আর বাছাইকৃত  দলগুলোকে নিয়ে লীগ পদ্ধতিতে গত ২ আগষ্ট সৈয়দপুর ষ্টেডিয়ামে এ গোল্ডকাপ টূর্ণামেন্টের চুড়ান্ত পর্ব শুরু হয়।  আর পর্যায়ক্রমে বালকদলের মধ্যে বানিয়া পাড়া ও তিন পাই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়  এবং বালিকাদের মধ্যে কুজিপুকুর ও খোদ্দ সোনাখুলি সঃ প্রাঃ বিঃ ফাইনাল উঠে।  এ দিন বানিয়া পাড়া ২-১ গোলে তিনপাই কে এবং কুজি পুকুর ১-০ গোলে খোদ্দ সোনাখুলি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে বালক ও বালিকা দলের মধ্যে  চ্যাম্পিয়ন হন। পুরো টূণামেন্টে ভালো খেলার জন্য  বানিয়াপাড়া দলের আসাদ এবং কুজিপুকুর প্রাঃ বিঃ দলের সুরাইয়া কে শ্রেষ্ট খেলোয়ার  ও বানিয়া পাড়া দলের পক্ষে ওয়াকিল ৪ গোল এবং কুজিপুকুর প্রাঃ বিঃ জিয়াসমিন ৫ গোল করায় তাদেরকে সর্বোচ্চ গোলদাতার পুরুস্কার দেয়া হয়। প্রতিটি খেলা পরিচালনা করেন মোঃ মকবুল হোসেন, আতাউর রহমান গ্যাদা ও শিক্ষক গোলাম মোস্তফা। আর  পুরো টুণামেন্টটি সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ শহিদুর রহমান বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ