• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এমপি শওকত চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান যমুনা ট্রেডার্সে হামলা

11সিসিনিউজ: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের নিয়ামতপুরস্থ যমুনা ট্রেডার্স ও রবি অফিসে ওই হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

মোবাইল ফোন কোম্পানি রবি’র ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রবি কোম্পানি ব্যবসায় এ অঞ্চলে ব্যাপক প্রসার ঘটেছে। আর তাই গ্রামীণ ফোন কোম্পানির স্থানীয় পরিবেশক সরকার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সাইদুল সরকার ঈর্ষাম্বিত হয়ে এমন সন্ত্রাসী ঘটনা ঘটায়। তিনি জানান, গ্রামীণ ফোনের পরিবেশকের নির্দেশে ২০-২৫টি মটরসাইকেল যোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রবি’র অফিসে হামলা চালায়। যমুনা ট্রেডার্স ও রবির ক্যাশ বাক্সে ভেঙ্গে ৯ লক্ষাধিক টাকা লুট করে। ভেঙ্গে তছনছ করে ট্রেডার্সের আসবাবপত্র।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান জানান, এ ব্যাপারে রবি কোম্পানীর ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ