• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে স্কুল শিক্ষকসহ জামায়াত-বিএনপির তিনজন গ্রেফতার

Hand Cupনীলফামারী প্রতিনিধি: ৫ জানুয়ারীর দশম সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সহিংসতা ঘটানোর মামলায় নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জামায়াত-বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, এদরে মধ্যে শনিবার দুপুরে নাউতারা বাজার থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও নাউতারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়। সে নাউতারা গ্রামের শাসুল হকের ছেলে। এছাড়াও ভোরে জামায়াতের সক্রিয় সদস্য ও খালিশাচাপানী ইউনিয়নের পুসনা গ্রামের এছার উদ্দিনের ছেলে নাজমুল হক (৫০) এবং তার ছেলে শিবির কর্মী হাচান আলীকে (২৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী আরো জানান, ৫ জানুয়ারীর দশম সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতার চালোনর অভিযোগে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতরা মামলার নামীয় আসামী নয় অজ্ঞাত আসামী। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ