• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বকশীগঞ্জে পাট এখন কৃষকের গলার কাঁটা

bakshigonj pic jute 1জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে পানির অভাবে পাট পচাতে (জাগ দিতে) পারছেনা কৃষক। ফলে সোঁনালী আশ খ্যাত পাট এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় খাল, বিল, ডোবায় পানি নেই। তাই পানি শূন্যতার কারণে পাট কাটলেও কৃষকরা তা পচাতে জাগ দিতে পারছেন না। যারা কেটেছেন তারা পাট জাগ নিয়ে বিপাকে পড়েছেন। অনেকে বাড়তি খরচ করে শ্যালোমেশিন দিয়ে পুকুর ও ডোবায় পানি সেচ দিয়ে পাট জাগ দেওয়ার ব্যাবস্থা করছেন। পানির অভাবে পাট না কাটার  ফলে ক্ষেতেই পুড়ে নষ্ট হচ্ছে পাট। উপজেলার সূর্যনগর এলাকার কৃষক ফরিদ মির্জা জানান,তিনি ২ একর জমিতে পাট আবাদ করেছেন। শ্যালো টিউবওয়েলের মাধ্যমে পানি দিয়ে কোন মতে ১ একর জমির পাট কেটে জাগ দিয়েছেন। বাকি পাট ক্ষেতেই শুকিয়ে নষ্ট হচ্ছে।
মেরুরচর গ্রামের কৃষক আলমাছ জানান, আমন চাষ করার কারনে বাধ্য হয়েই পাট কেটে রাস্তায় স্তুপ করে রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা  আব্দুল হামিদ জানান, চলতি মৌসুমে উপজেলায় মোট ৩ হাজার ৯৮৯ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। পানি না থাকায় কৃষকদের রিবন রিডিং পদ্ধতিতে মাটিতে গর্ত খুড়ে পাট পচানোর পরামর্শ দেয়া হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ