• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ

Telgas Picদিনাজপুর প্রতিনিধি: তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোঃ শহিদুল্লাহ বলেছেন, বিদেশী নানা অশুভ শক্তি ধীর্ঘদিন ধরে আমাদের জাতীয় সম্পদ লুটে নেয়ার জন্য নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে। দেশের শাসক শ্রেণির স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলগুলি জাতীয় স্বার্থরক্ষার পরিবর্তে বিদেশী স্বার্থ রক্ষার কাজে ব্যস্ত। সাম্প্রতিক কালে ফুলবাড়ীতে এশিয়া এনার্জী নতুন কিছু দালাল তৈরী করে নতুনভাবে অপতৎপরতা শুরু করেছে। বড় পুকুরিয়ার উম্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার আরেকটি উদ্যোগের কথা শুনা যাচ্ছে।
শনিবার সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে তেল-গ্যাস রক্ষা কমিটি আয়োজিত সধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তেল-গ্যাস রক্ষা জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ আলতাফ হোসাইন’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী কলে¬ার মোস্তফা, আব্দুল খালেক, জেলা ওয়ারর্কার্স পার্টির সাধারন সম্পাদক হবিবর রহমান, সিপিবি জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. মেহেরুল ইসলাম, তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা শহিদুল ইসলাম শহিদুল্লাহ, আনোয়ার আলী সরকার, বাসদ নেতা সারওয়ারুল হাসান ক্লিপটন, বুলবুল আহমেদ, সন্তোষ গুপ্ত, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, জেলা উদিচির সহ- সভাপতি রেজাউর রহমান রেজু প্রমুখ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সমুদ্র্র বিজয়ে সরকারের মধ্যে আনন্দের বন্যা বইছে। অথচ সরকারের এই সমুদ্র বক্ষের সম্পদ বিদ্যুৎ, শিল্প, কৃষিসহ দেশের প্রয়োজনে কাজে লাগানোর কোন পরিকল্পনা নেই। সমুদ্র বক্ষের সম্পদ নিয়ে সরকারের মধ্যে নানান অপতৎপরতা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ অন্যান্য দেশের বহুজাতিক কোম্পানীগুলো সমুদ্র বক্ষের সম্পদ ইজারা নেয়ার জন্য লবিং শুরু করেছে। দুর্নীতিবাজ ও বিদেশী কোম্পানীর রাহু থেকে তেল-গ্যাস-কয়লা সম্পদ ও বিদ্যুৎ খাত মুক্ত করার আহবান তিনি। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় সম্পদের উপর জনগনের শতভাগ মালিকানা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবীও জানান অধ্যাপক আনু মুহাম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ