ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিল সেবীর মারধর ও ছুরিকাঘাতে এক ফেনসিডিল ব্যবসায়ী আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ওই ফেনসিডিল সেবীকে উত্তম-মাধ্যম দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
আহত ব্যবসায়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের জব্বার আলীর ছেলে দেলোয়ার হোসেন ভেড়া(৩২)। তাঁকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক ওই ফেনসিডিল সেবী উপজেলা সদরের কবির মামুদ গ্রামের হোসেন আলীর ছেলে রাব্বি রাফসানজানি জিম(২৮)। আজ শনিবার রাতে (রাত ৮ টায়) উপজেলার শিমুলবাড়ী চৌপথি জুম্মার পাড় সীমান্তে ফেনসিডিল সেবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনসিডিল সেবী আটক ওই যুবক এক বোতল ফেনসিডিল ওই স্থানে অবস্থানরত আহত ওই ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেন। কিন্তু ব্যসায়ী তাঁকে ভেজাল( অর্ধেক প্রস্রাব মিশ্রিত) ফেনসিডিল সরবরাহ করে। ফেনসিডিল সেবন করে স্বাদ ও গন্ধে সন্দেহ হওয়ায় ফেনসিডিল সেবীর সাথে ব্যবসায়ীর বাদানুবাদো এক পর্যায়ে ফেনসিডিল সেবী, ব্যবসায়ীকে বেদম মারপিট এবং তার বাম কাঁধে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় ক্ষিপ্ত জনতার ধাওয়ায় ওই ফেনসিডিল সেবী পাশ্ববর্তী জনৈক আলী হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা বাড়ি ঘেরাও করে ভাংচুর চালালে পাশ্ববর্তী শিমুলবাড়ী বিওপির(বর্ডার আউট পোষ্ট) বিজিবি ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবি এক বোতল ফেনসিডিলসহ জিমকে আটক করার পর পলিশে সোর্পদ করে। ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান,আটক ওই ফেনসিডিল সেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হবে।