• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

Deathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পানিতে ডুবে গোলাম কিবরিয়া বাবু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে মোহনপুর ব্রীজের নিকট রাবার ড্যাম এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করে।
নিহত যুবক দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খয়রাত হোসেন ও ডা. জাহানারা বেগমের ছেলে এবং মোবাইল অপারেটর রবি’র কর্মকর্তা। রোববার তার অফিস স্টাফদের সাথে পিকনিক খেতে স্বপ্নপুরীতে যায়। পিকনিক থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে মোহনপুর ব্রীজের নিকট রাবার ড্যাম দেখতে যায়। এ সময় সব বন্ধুরা মিলে রাবার ড্যাম এলাকায় নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটে তার বন্ধুরা তীরে উঠে আসলেও গোলাম কিবরিয়া বাবু সাতার না জানায় নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ১২টার দিকে নদী হতে তার লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ