• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোল মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন

Mohila Collegeকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী বলেছেন, শিক্ষা আমাদেরকে দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণে অপরিহার্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের দেশ গঠনে ভূমিকা পালন করবে। একজন ছাত্রী নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলে দেশের জন্য কাজ করে যেতে পারবে। সরকার নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিগ্রী পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি প্রদান করে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তিনি সোমবার সকাল ৯ টায় কাহারোল মহিলা ডিগ্রী কলেজ হল রুমে কাহারোল মহিলা ডিগ্রী কলেজের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাম্মৎ আঞ্জুমান আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী এদিব খালেদা হানুম, অভিভাবক সদস্য ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, গঙ্গাধর রায়, সমির উদ্দীন সহ অত্র কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও ছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ