• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে সোয়া কোটি টাকা মুল্যের ভারতীয় পণ্য আটক

BGB-Pic 11.08আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় যৌন উত্তেজক বড়ি, ফেন্সিডিলসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে। যার মুল্য ১ কোটি ২৩ লাখ টাকা। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, গত রোববার মধ্যরাতে হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় তাঁরা ভারতীয় গরু মোটাতাজাকরণ বড়ি ৫০ হাজার পিস, যৌন উত্তেজক বড়ি ৬৩ হাজার ২০০ পিস, নিমুস্লাইড বড়ি ৬০ হাজার পিস, ফেন্সিডিল ৭৪০ পিস, চশমা ২২৫০টি, শাড়ী ৫০ পিস ও ৫০ কেজি জিরা জব্দ করে। অভিযানে হিলি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ফজলুর রহমান এবং বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন স্ব স্ব ক্যাম্পের টহল দলের কমান্ডারদের সঙ্গে নিয়ে এসব পন্য গুলো আটক করেন। পরে এগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ