• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উড়োজাহাজ হ্যাকের প্রযুক্তি উদ্ভাবন

science-2প্রযুক্তি ডেস্ক: আইওঅ্যাকটিভ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষক রুবেন সান্তামার্টা যাত্রীবাহী উড়োজাহাজ হ্যাকের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। হ্যাকারদের চলতি বছরের বার্ষিক সম্মেলন ব্ল্যাক হ্যাটে এ প্রযুক্তি প্রদর্শন করা হবে। এ ধরনের প্রযুক্তি উড়োজাহাজ হ্যাকিং প্রতিরোধে পর্যাপ্ত ধারণা দিতে পারবে বলে জানিয়েছেন, সান্তামার্টা। কোনো দুর্ঘটনার পথ জানা থাকলে, তা প্রতিরোধ করা অনেক সহজ হয়ে যায়। এ কারণেই তার প্রযুক্তি সংশ্লিষ্ট খাতের নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজে বসেই যে কেউ এটি হ্যাক করতে পারে। উড়োজাহাজের যোগাযোগ যন্ত্রাংশ পরিচালনায় সাধারণত ফার্মওয়্যার নামের বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। এ সফটওয়্যার ব্যবহার করেই সান্তামার্টা হ্যাকিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ফার্মওয়্যার সফটওয়্যারটি মূলত তৈরি করে কোবহাম, হ্যারিস, ইকোস্টার করপোরেশনের হিউজেস নেটওয়ার্ক সিস্টেম, ইরিডিয়াম কমিউনিকেশনস এবং জাপানের রেডিও কো লিমিটেডের মতো প্রতিষ্ঠান। ফার্মওয়্যার সফটওয়্যারটির মধ্যে নিরাপত্তা দুর্বলতা রয়েছে। তাই এটি ব্যবহার করে খুব সহজেই উড়োজাহাজ হ্যাক করা সম্ভব। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সাইবার হামলার পরিমাণ অধিক হারে বেড়েছে। মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলো এ হামলার শিকার হলেও অন্যান্য খাতও এ থেকে রা পাচ্ছে না। সান্তামার্টার প্রযুক্তি উড়োজাহাজে সাইবার হামলা রোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ