বিনোদন ডেস্ক: সবে ভারতীয় চিত্রপুরী বলিউডে পা দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী হুমাইমা মালিক, এর মধ্যেই চলে এলেন খবরের শিরোনামে। বলিউডে নবাগতা হুমাইমা মালিকের সঙ্গে ডেটিং করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এমন খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি পাকিস্তানি দৈনিকে। এমনও বলা হচ্ছে হুমার প্রেমের হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটের অন্যতম বড় নাম আকরাম। দুজনকে একসঙ্গে এক হোটেলে নৈশভোজ করতে দেখা গিয়েছে বলে খবর।
হুমা ডেটিংয়ের খবর অস্বীকার করেননি। ৪৮ বছরের আকরামের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ওয়াসিমের সঙ্গে সুস্মিতা সেনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা গিয়েছিল। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত বছর অস্ট্রেলিয়ার শনিয়েরা থম্পসনকে বিয়ে করেছিলেন ওয়াসিম।
১৮ বছর বয়েসে বিয়ে করার দুই বছর পর ডিভোর্স হয়ে যায় হুমাইমার। মডেলিংয়ের পাশাপাশি ২০০৮ সাল থেকে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন হুমাইমা। দুটি পাকিস্তানের সিনেমায় অভিনয় করার পর বলিউডে পা রাখেন।
আগামী ২৭ আগস্ট ইমারন হাসমি-হুমা মালিক অভিনীত রাজা নটওয়ারলাল সিনেমাটি মুক্তি পাবে।
সূত্র : জি নিউজ।